১৩ অক্টোবর ২০২৬, ১৮:২৬

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই শাখার নাম পরিবর্তন

স্বরাষ্ট্র মন্ত্রণালয়  © সংগৃহীত

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের র‍্যাব-১ ও র‍্যাব-২ শাখার নাম পরিবর্তন করা হয়েছে। এখন থেকে শাখা দুটি যথাক্রমে এসআরবি-১ ও এসআরবি-২ নামে পরিচিত হবে। র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) গঠনের সিদ্ধান্ত বাস্তবায়নের অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব আশেকুল হকের সই করা এক অফিস আদেশে শাখা দুটির নাম পরিবর্তনের কথা জানানো হয়। মঙ্গলবার (১৩ অক্টোবর) আদেশটি প্রকাশ করে মন্ত্রণালয়।

অফিস আদেশে বলা হয়, বিদ্যমান র‍্যাব-১ শাখার নাম পরিবর্তন করে এসআরবি-১ শাখা এবং র‍্যাব-২ শাখার নাম পরিবর্তন করে এসআরবি-২ শাখা করা হয়েছে।

এতে আরও বলা হয়, শাখাগুলোর নাম পরিবর্তনের ফলে কোনো ধরনের আর্থিক সংশ্লেষ হবে না। পাশাপাশি শাখাগুলোর পদের সংখ্যা ও গ্রেডেরও কোনো পরিবর্তন হবে না।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।