১৩ অক্টোবর ২০২৬, ১৭:৪৫
ড.ইউনূসকে হেনস্তার দায় হাসিনার: জামায়াত আমির
আমেরিকার জন এফ কেনেডি বিমানবন্দরে বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকারের সাবেক প্রধান নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তায় নিন্দা জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ নিন্দা জানান।
পোস্টে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা বলেন, পরাজিত ও পলাতক ফ্যাসিস্ট তার সন্ত্রাসীদেরকে সুদূর যুক্তরাষ্ট্রেও সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য উস্কানি দিয়ে যাচ্ছে। প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সাথে তার লেলিয়ে দেওয়া সন্ত্রাসীরা যে অপকর্ম করেছে, তার দায় ফ্যাসিস্ট শেখ হাসিনারই। সরকারের উচিত হবে এ ব্যাপারে দ্রুত যথাযথ পদক্ষেপ গ্রহণ করা। এরা যে ফ্যাসিস্ট, দেশ থেকে পালিয়ে গিয়েও তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রমাণ অব্যাহত রেখে তা বিশ্ববাসীকে জানিয়ে দিচ্ছে।