বিদ্যুৎ বিভাগের পূর্বাঞ্চলের পরিচালক হলেন গণ অধিকারের ফারুক
গণ অধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি ফারুক হাসানকে বিদ্যুৎ বিভাগের পূর্বাঞ্চলের পরিচালক (উপসচিব পদমর্যাদা) করা হয়েছে।
আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) ফারুক হাসান দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আমাকে বিদ্যুৎ বিভাগের পূর্বাঞ্চলের পরিচালক হিসেবে দায়িত্ব দিয়েছে সরকার। আমি গত সপ্তাহেইর শুরুতে আমি কর্মস্থলে যোগদান করেছি।
এর আগে ২০১৪ সালের ৩১ ডিসেম্বর এক সংবাদ সম্মেলনের মাধ্যমে গণঅধিকার পরিষদে যোগ দেন। সে সময় দলটির সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক রাশেদ খান তাকে উচ্চতর পরিষদের সদস্য ও সিনিয়র সহ-সভাপতি পদমর্যাদায় দলীয় মুখপাত্র হিসেবে মনোনীত করেন।
২০১৮ সালে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন থেকে গনঅধিকারের যাত্রা। পরে ২০২৩ সালের জুনে অভ্যন্তরীণ কোন্দল ও বিভক্তি দেখা দিলে দলটির দুই অংশ আলাদা হয়ে যায়। ওই বছরের জুলাইয়ে ড. রেজা কিবরিয়ার নেতৃত্বাধীন অংশে ফারুক হাসানকে ভারপ্রাপ্ত সদস্যসচিবের দায়িত্ব দেওয়া হয়।
পরবর্তী সময়ে ড. রেজা কিবরিয়া আলাদা রাজনৈতিক দল আমজনতার দল গঠন করলে ফারুক হাসান মশিউজ্জামানের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদের অংশে সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর গণঅধিকার পরিষদের দুই অংশের মধ্যে ঐক্য প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়। এর ধারাবাহিকতায় ২০২৪ সালের ৩১ ডিসেম্বর এক সংবাদ সম্মেলনে ফারুক হাসান নুরুল হক নুরের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদে যুক্ত হন। এ সময় তাকে উচ্চতর পরিষদের সদস্য, সিনিয়র সহ-সভাপতি পদমর্যাদা ও দলীয় মুখপাত্র হিসেবে ঘোষণা করা হয়।
পরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-২ আসনে ট্রাক প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন গণঅধিকার পরিষদের মুখপাত্র ও সিনিয়র সহ-সভাপতি পদমর্যাদার নেতা ফারুক হাসান। তখন ১ হাজার ৮৪৩ ভোট পেয়ে পরাজিত হয়েছেন তিনি।