সালমান মুক্তাদিরের ভিডিও বক্তব্য শেয়ার করে যা লিখলেন কাজী জেসিন
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের একটি ভিডিও বক্তব্য শেয়ার করে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে রাজনৈতিক সমীকরণ নিয়ে সরব হয়েছেন বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মহাপরিচালক কাজী জেসিন। আওয়ামী লীগের সমর্থকদের বিএনপি সরকারের সমালোচনা এবং জামায়াতে ইসলামীতে তাদের জায়গা করে দেওয়ার দাবি করে বিস্ময় প্রকাশ করেছেন তিনি।
সোমবার (৫ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সালমান মুক্তাদিরের একটি ভিডিও শেয়ার করে তিনি এ অভিযোগ করেন।
ফেসবুক পোস্টে কাজী জেসিন বলেন, ‘যারা পতিত আওয়ামী লীগের হত্যা, গুম, নিপীড়ন ও চরম দুঃশাসন চোখ বন্ধ করে, অন্ধের মতো সমর্থন করে গেছে, তারাই আজ অসত্যের আশ্রয় নিয়ে বিএনপি সরকারের বিরুদ্ধে কথা বলছে। এ এক বিস্ময়কর প্রহসন!’
তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগের সেই সমর্থকদেরই আজ জামায়াতে ইসলামী বুকে টেনে নিচ্ছে— এটা রাজনীতির এক নজিরবিহীন নির্মম পরিহাস। বোধ করি, বৈপরীত্যের রাজনীতিই জামায়াতের মূলনীতি।’