স্বেচ্ছাসেবক দল সদস্য সচিবের নোংরা মন্তব্য, বিএনপির সাংগঠনিক ব্যবস্থার অপেক্ষায় জারা
কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ডা. হোসাইন যুবায়েরের বিরুদ্ধে ‘নোংরা’ ও যৌন হয়রানিমূলক মন্তব্যের অভিযোগ তুলেছেন চিকিৎসক ও এনসিপির সাবেক নেত্রী তাসনিম জারা। বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি ওই মন্তব্যের বিষয়ে স্বেচ্ছাসেবক দল ও বিএনপির সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
তাসনিম জারা লিখেন, ডা. হোসাইন যুবায়ের, ড্যাব ডেন্টালের কার্যকরী সদস্য, কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব। একজন চিকিৎসক, দলের পদধারী নেতা, ভেরিফায়েড অ্যাকাউন্টে নিজের নামে এই ভাষায় লিখছেন। স্বেচ্ছাসেবক দল ও বিএনপি কি তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেবে?
তিনি আরও লেখেন, এতদিন এমন যৌন হয়রানিমূলক কমেন্ট আসত আওয়ামী লীগ ও এনসিপির নেতাকর্মীদের কাছ থেকে। এখন সেই তালিকায় নাম লেখালেন ক্ষমতাসীন বিএনপির অঙ্গসংগঠনের একজন দায়িত্বশীল নেতাও।