১২ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৫৫

হুমকি ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ, স্বেচ্ছাসেবক দল নেতার সব পদ স্থগিত

স্বেচ্ছাসেবক দলের লোগো  © সংগৃহীত

হুমকি ও মানুষকে ভয়ভীতি প্রদর্শনসহ নানান অনৈতিক কার্যকলাপের অভিযোগে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক গাজী সুলতান জুয়েলের পদ স্থগিত করেছে বিএনপি।

আজ শনিবার (১২ সেপ্টেম্বর) বিএনপির সহ দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, হুমকি ও মানুষকে ভয়ভীতি প্রদর্শনসহ নানান অনৈতিক কার্যকলাপের অভিযোগে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক গাজী সুলতান জুয়েলের সহ সাংগঠনিক পদসহ সকল পদ স্থগিত করেছে বিএনপি।