১০ সেপ্টেম্বর ২০২৬, ১৭:০৯

আমি কি এখন ঢাকার দুই আসনে দায়িত্ব পালন করব, যে কারণে বললেন জামায়াত আমির

আমি কি এখন ঢাকার দুই আসনে দায়িত্ব পালন করব, যে কারণে বললেন জামায়াত আমির  © সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ড. শফিকুর রহমান ডেপুটি স্পিকারকে উদ্দেশ্য করে বলেছেন, ‘আমি কি এখন ঢাকার দুই আসনে দায়িত্ব পালন করব?’

আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন চলাকালে নিজ ব্যক্তব্য দেওয়ার সময় এ কথা বলেন বিরোধী দলীয় নেতা।

সংসদে ডেপুটি স্পিকার ব্যরিস্টার কায়সার কামাল বিরোধী দলের নেতাকে বক্তব্য দিতে বলার সময় বলেন, ‘মো. শফিকুর রহমান ঢাকা-১৮ বিরোধী দলীয় নেতা, আপনার সময় তিন মিনিট।’ এসময় বিরোধী দলীয় নেতার সংসদীয় আসন বলতে ভুল করেন তিনি। পরে অবশ্য দুঃখ প্রকাশ করেন তিনি। 

বক্তব্যে জামায়াত আমীর বলেন, ‘মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ, আমাকে আসন বদলে দেওয়ার জন্য। আমি কি এখন দুই আসনেই প্রতিনিধিত্ব করব ১৫ এবং ১৮? 

এসময় ডেপুটি স্পিকার বলেন, ‘মাননীয় বিরোধী দলের নেতা এখানে বেসিক্যালি লিস্টে লেখা এসছে ঢাকা ১৮৮। আমি একটা ৮ বাদ দিয়ে ১৮-তে এসেছি। আমি দুঃখিত। লিস্টটা বোধ হয় ওইখান থেকে দেয়া হয়েছে, আপনাদের ওইখান থেকেই।

পরবর্তীতে বিরোধী দলীয় নেতা আবারও তার বক্তব্য চালিয়ে যান।