২৫ আগস্ট ২০২৬, ১৯:৫৫
এনসিপি কার্যালয়ে জামায়াত আমির
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয় পরিদর্শনে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধলীয় নেতা ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার (২৫ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর বাংলামোটর মোড়ে রূপায়ন টাওয়ারে অবস্থিত এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আসেন তিনি।
এ সময় উপস্থিত রয়েছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় হুইপ নাহিদ ইসলাম, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারীসহ দলটির কেন্দ্রীয় নেতারা।
এ ছাড়াও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ডা. জাহিদুর রহমানসহ দলটির আরও কয়েকজন নেতা উপস্থিত ছিলেন।
নাহিদ ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘জামায়াত আমির সৌজন্য সাক্ষাৎ করতেই আমাদের অফিসে এসেছেন। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে তার জায়গা থেকে নেতৃত্বে দিয়েছেন। তিনি আমাদের অফিসে আসায় তাকে ধন্যবাদ জানাচ্ছি।’