২৩ আগস্ট ২০২৬, ১৮:৪২

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

জাতীয় নাগরিক পার্টি   © সংগৃহীত

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার (২৪ আগস্ট) বেলা ১১টায় রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এনসিপির পলিসি ও রিসার্চ বিষয়ক উপকমিটির আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। 

রবিবার (২৩ আগস্ট) এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়, ক্ষমতাসীন বিএনপি সরকারের ১৮০ দিনের ব্যর্থতার চিত্র তুলে ধরতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পলিসি ও রিসার্চ বিষয়ক উপকমিটি আগামীকাল সোমবার এক জরুরি সংবাদ সম্মেলন আহ্বান করেছে। এতে এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম এবং রাজনৈতিক পর্ষদ সদস্য সালেহ উদ্দিন সিফাতসহ শীর্ষ নেতারা।