২২ আগস্ট ২০২৬, ২০:৩৫

বিএনপি চেয়ারম্যানের গুলশান কার্যালয়ের সামনে যুবদল পদবঞ্চিত নেতাদের মানববন্ধন

মানববন্ধন করেছেন পদবঞ্চিত নেতারা  © সংগৃহীত

সদ্য ঘোষিত যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে ব্যাপক অনিয়ম,পদ বাণিজ্য ও নিষ্ক্রিয় অপরিচিত ব্যক্তিদের দিয়ে কমিটি গঠন এবং ত্যাগী ও রাজপথের পরীক্ষিত নেতাদের কমিটিতে না রাখার প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছেন পদবঞ্চিত নেতারা। শনিবার (২২ আগস্ট) দলের সাংগঠনিক অবিভাবক চেয়ারম্যান জনাব তারেক রহমান এর সাক্ষাৎ চেয়ে বিকাল ৪টায় বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে এ কর্মসূচি পালন করেন তারা।

উপস্থিত নেতৃবৃন্দ বলেন আমরা এই প্রহসনের কমিটি ঘোষণার পর থেকেই সুশৃঙ্খল আন্দোলনের মাধ্যমে আমাদের সাংগঠনিক অভিভাবক চেয়ারম্যান জনাব তারেক রহমান এর দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে আসছি। নেতৃবৃন্দ আরও বলেন চেয়ারম্যান এর সাথে সাক্ষাতে আমরা কমিটির ব্যাপক অনিয়ম ও পদ বাণিজ্য অভিযোগ তুলে ধরাসহ নিষ্ক্রিয়, অপরিচিত ও অযোগ্যদের কমিটি থেকে বাদ দিয়ে দীর্ঘ দিনের ত্যাগী ও স্বক্রিয় নেতাদের কমিটিতে অন্তর্ভুক্তকরণের দাবি জানাবেন। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যুবদলের মত একটি শক্তিশালী সংগঠনের কমিটির অনিয়মের সাথে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান তারা।

উক্ত মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিক, হুমায়ূন কবির, সাজ্জাদ হোসেন উজ্জ্বল, জাকির হোসেন খান, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক গ্রাম বিষয়ক সম্পাদক  রিয়ন তালুকদার,  ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হাসান, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মাহফুজ, সাবেক সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ মাসুদ, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ স্বাস্থ্য বিষয়ক বাছেদুর রহমান সোহেল, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য দুলাল হোসেন,ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আজিজুল হক পাটোয়ারী, সাবেক সদস্য মাসুদ আহমেদ,,যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান খান, ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ সভাপতি শরীফ আল ফরহাদ দিপু,ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন,শাহীন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ -সাধারণ সম্পাদক আনোয়ার জাহিদ, মুজাহিদুল ইসলাম,ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফ, সাবেক যুবদল উত্তরের নেতা হাফিজুর রহমান,সুমন চৌধুরী, সাবেক সহ সাংগঠনিক  সম্পাদক মাসুদ সরকার,ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সদস্য মুহিবুল্লাহ জয়,সাবেক সহ সাংগঠনিক সম্পাদক সবুর খান সাগর, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রোকন, সাবেক সহ সাধারণ সম্পাদক ফজলুল হক নীরব, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, সাবেক বে-সরকারী বিষয়ক সম্পাদক ইয়াকুব রাজু, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক শফিউল আযম, সাবেক জলবায়ু বিষয়ক সম্পাদক স্বপন কুমার মন্ডল, সাবেক সহ ক্রীড়া সম্পাদক রবিউল হাসান আরিফ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি নজরুল ইসলাম নাহিদ, বিশ্বজিৎ ভদ্র, ফরিদ খান,সাবেক সদস্য মহিবুল্লাহ জয়,সাবেক ছাত্রনেতা সেলিম রেজা, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক ত্রাণ বিষয়ক সম্পাদক আজিম উদ্দিন মিরাজ,সাবেক সদস্য এম কামরুল ইসলাম, ঢাবি জহুরুল হক হলের সিনিয়র সহ সভাপতি খসরু আহমেদ হিরন,ঢাকা বিশ্ববিদ্যালয়ের আই ই আর অনুষদের সাবেক সাধারণ সম্পাদক কবির আহমেদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা খন্দকার আমিনুল হক আকন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ ক্রীড়া সম্পাদক মাজেদুল ইসলাম মাসুম, ঢাবি সাবেক ছাত্রনেতা জসিম উদ্দিন সিদ্দিকী শোভন, সাবেক যুবদল নেতা মহিন উদ্দিন বেগ সুজন, জবি সাবেক ছাত্রনেতা নজরুল ইসলাম,খলিলুর রহমান জনি ,সাবেক ছাত্রনেতা এমদাদুল হক পারভেজ, সাবেক ছাত্রনেতা জাহিদুল ইসলাম হিরন, সাবেক ছাত্রনেতা আমির হোসেন বাদশা, সাবেক যুবদল নেতা মাহমুদ খান, ঢাকা মহানগর পূর্ব সাবেক ছাত্রনেতা দুলাল মাতব্বর, সাবেক ছাত্রনেতা মাসুদ রানা,সাবেক ছাত্রনেতা মানিক হোসেন প্রমুখ।