সংসদে পড়া হলো আল ইমরানের ২৬ নম্বর আয়াত, ‘মারাত্মক বাছাই’ উল্লেখ করে অর্থ তুলে ধরলেন মারদিয়া
আয়াতটির অর্থ তুলে ধরে এর বাছাইকে ‘মারাত্মক’ বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মারদিয়া মমতাজ। বৃহস্পতিবার (২০ আগস্ট) নিজের ফেসবুক পোস্টে তিনি আয়াতটির তাৎপর্য তুলে ধরে বলেন, ‘আজকে হাসিনার কষ্ট হবে।’
আয়াতের অর্থ তুলে ধরে তিনি লেখেন, হে আল্লাহ! বিশ্ব–জাহানের মালিক! তুমি যাকে চাও রাষ্ট্রক্ষমতা দান করো এবং যার থেকে চাও রাষ্ট্রক্ষমতা ছিনিয়ে নাও। যাকে চাও মর্যাদা ও ইজ্জত দান করো এবং যাকে চাও লাঞ্ছিত ও হেয় করো। কল্যাণ তোমার হাতেই নিহিত। নিঃসন্দেহে তুমি সবকিছুর ওপর শক্তিশালী। (সূরা: আলে ইমরান, আয়াত: ২৬)
আয়াতটি বাছাই প্রসঙ্গে তিনি লেখেন, আয়াতের বাছাই মারাত্মক। আজকে হাসিনার কষ্ট হবে। আজকের নির্বাচনের একজন প্রার্থী এমপি বটে, এজন্য তিনি এসেছেন। একদম মাঝে একটা টেবিলে দুই চেয়ারে মুখোমুখি বসলেন স্পীকার আর ডেপুটি স্পীকার। এই প্রথম হাউজে দুইজনকে একত্রে দেখলাম। এক একজন ভোট দিচ্ছেন। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, স্পীকার সাহেব এদিকে এসে সালাম দিলেন সবাইকে। ভোট দিয়েছি। ব্যালটের ছবি দেওয়া ঠিক হবে না হয়ত। সম্মানিত বিরোধী দলীয় নেতা যাবেন জমা দিতে, আমরা তখন যাবো।
তিনি আরও লেখেন, অদ্ভুত এক অনুভুতি হচ্ছে। যে কালো অধ্যায় পেরিয়ে আমরা এসেছি, তার জন্য আল্লাহর দরবারে শুকরিয়া। সামনে আরও ম্যালা পথ বাকি। পঁচাত্তরের পর যেটুকু স্থিশীলতা আসতে পনর বছর এবং আরও একটি একনায়কের শাসন পার হতে হয়েছে, আমরা সে পথ পেরিয়ে এসেছি হয়ত মাত্র দুই বছরে। আল্লাহর কাছে চাই, আমাদের আবু সাঈদদের যেন তিনি এ খবর পৌঁছে দেন। আর, যেটুকু পথ বাকি সেটাও যেন দৃঢ়তার সাথে পার হতে পারি। এখন ভোট জমা দিতে যাই।