১৬ আগস্ট ২০২৬, ১৮:২৬
লঞ্চঘাটে ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার
চাঁদপুর লঞ্চঘাটে বিশেষ অভিযান চালিয়ে ৯ কেজি গাঁজাসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে নৌ পুলিশ। রবিবার (১৬ আগস্ট) দুপুর পৌনে ২ টার দিকে চাঁদপুর নৌ থানার পুলিশের অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, ভোলার লালমোহন এলাকার মোছা. আমেনা বেগম (৩০) এবং মুন্সিগঞ্জ সদর এলাকার মোছা. আছমা (৩৪)।
নৌ পুলিশ জানায়, অভিযানে আমেনা বেগমের কাছ থেকে ৬ কেজি এবং আছমার কাছ থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তাদের কাছ থেকে মোট ৯ কেজি গাঁজা জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা পুলিশকে জানিয়েছেন, তারা কুমিল্লা থেকে গাঁজা সংগ্রহ করে মুন্সিগঞ্জে নিয়ে যাচ্ছিলেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে নৌ পুলিশ চাঁদপুর অঞ্চল।