১৩ আগস্ট ২০২৬, ১৭:৪৫

রাষ্ট্রপতি নিয়ে ডা. খালিদুজ্জামানের পোস্টকে ‘তৃতীয় শ্রেণির সস্তা রাজনীতি’ বললেন মির্জা গালিব

ডা. এসএম খালিদুজ্জামান ও ড. মির্জা গালিব  © টিডিসি সম্পাদিত

ঢাকা-১৭ আসন থেকে জামায়াতে ইসলামীর পক্ষে নির্বাচন করা ডা. এসএম খালিদুজ্জামানের ফেসবুক অ্যাক্টিভিটিসকে ‘তৃতীয় শ্রেণির সস্তা রাজনীতি’ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মির্জা গালিব। আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি।

এদিন ডা. এসএম খালিদুজ্জামানের একটি পোস্ট ভাইরাল হয়। ওই পোস্টে থাকা ফটোকার্ডে এসএম খালিদুজ্জামান, জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদ এবং বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলামের ছবি রয়েছে। একই সাথে ডা. এসএম খালিদুজ্জামানের একটি বক্তব্য উদ্ধৃত করা হয়েছে।

উদ্ধৃতিতে এসএম খালিদুজ্জামান বলেছেন, ‘বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রেই এবার প্রমাণ হবে কোন দল মুক্তিযুদ্ধের পক্ষে আর কোন দল মুক্তিযুদ্ধের বিপক্ষে।’

বেলা পৌনে ৩টার দিকে দেওয়া পোস্টটি বিকেলে শেয়ার করে ড. মির্জা গালিব লিখেছেন, ‘এইগুলো তৃতীয় শ্রেণীর সস্তা রাজনীতি..........।’

ডা. এসএম খালিদুজ্জামানের ফেসবুক পোস্ট