১০ আগস্ট ২০২৬, ২২:৩৫

কুষ্টিয়া জেলা এনসিপির আহ্বায়ক টনি, সদস্য সচিব তালহা

কুষ্টিয়া জেলা এনসিপির আহ্বায়ক টনি, সদস্য সচিব তালহা  © সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক (আংশিক) কমিটি গঠন করা হয়েছে। আহ্বায়ক হয়েছেন জান্নাতুল ফেরদৌস টনি, সদস্য সচিব হয়েছেন সুলতান মারুফ তালহা এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন সামসুল আরেফিন স্ট্যালিন। 

এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও দক্ষিনাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এমপি সাক্ষরিত বিজ্ঞপ্তিতে আজ সোমবার (১০ আগস্ট) সন্ধ্যায় এ কমিটি প্রকাশ করা হয়। 

কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন মো. আব্দুল হালিম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব হয়েছেন মো. সাজেদুর রহমান (বিপুল), যুগ্ম আহ্বায়ক হয়েছেন মো. গোলাম আজম (জুলিয়ান), আব্দুল মান্নান ও মো. হেলাল উদ্দিন শেখ। যুগ্ম সদস্য সচিব হয়েছেন শরীফুল ইসলাম সবুজ ও খন্দকার মফিজুর রহমান (শাহীন)।

সংগঠনটির সহ-সাংগঠনিক সম্পাদক হয়েছেন নাজমুল হোসেন মিরাজ ও হাসিবুর রহমান। জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক হয়েছেন নাসরিন আক্তার। তিনি জুলাই শহীদ তৌহিদুর রহমান রানার স্ত্রী।

আগামী ৬ মাসের জন্য অনুমোদিত কুষ্টিয়া জেলা এনসিপির এই কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি কেন্দ্রীয় দপ্তরে জমা দিতে বলা হয়েছে।