গাইবান্ধায় যাচ্ছেন জামায়াত আমির
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আগামীকাল সোমবার (১০ আগস্ট) গাইবান্ধা জেলার সাঘাটা সফর করবেন। রবিবার (৯ আগস্ট) জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে প্রেরিত বিজ্ঞপ্তিতে এই সফরের কথা নিশ্চিত করা হয়েছে।
সফরকালে তিনি গত ২১ জুন সাঘাটায় হামলার ঘটনায় নিহত শিবির নেতা সাইফুল্লাহ বারী ও জামায়াত কর্মী সালাউদ্দিনের শোকার্ত পরিৃবারের সদস্যদের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন করবেন।ু
পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় শেষে তিনি উক্ত হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার এবং দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে আয়োজিত এক বিশাল জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। সমাবেশটি সকাল ১০টায় সাঘাটা উপজেলার বোনারপাড়া-কাজী আজহার আলী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
জনসমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা এবং গাইবান্ধা জেলা আমির আবদুল করিম। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করবেন গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবদুল ওয়ারেছ।