০৫ আগস্ট ২০২৬, ১৬:৫১

এক দফার সেনাপতি তারেক রহমান, আন্দোলনের অগ্রগামী ভূমিকায় ছিল ছাত্রদল

ডা. তৌহিদুর রহমান আউয়াল  © ফাইল ছবি

এক দফার সেনাপতি তারেক রহমান, আন্দোলনের অগ্রগামী ভূমিকায় ছিল ছাত্রদল বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল।

বুধবার (৫ আগস্ট) রাজধানীর ফার্মগেটে সাংবাদিকদের সাথে আলাপকালে এমন মন্তব্য করেন তিনি।

ডা. আউয়াল বলেন, ‘২০২৪ সালের ৪ আগস্ট ছিল ঐতিহাসিক দিন, সেদিন থেকেই এক দফার আন্দোলন নিয়ে বাংলাদেশে গণজাগরণ হয়েছিল। যার প্রধান সেনাপতি ছিলেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান। তার নেতৃত্বে যে দুর্বাল আন্দোলন হয়েছিল সেই আন্দোলনের অগ্রগামী ভূমিকায় ছিল ছাত্রদল।’