৩১ জুলাই ২০২৬, ২৩:১৯
জৈন্তাপুরে ফের হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী
সিলেটের জৈন্তাপুরে কর্মসূচি শেষ করে ফেরার পথে আবারও সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। শুক্রবার (৩১ জুলাই) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সরাসরি দায়ী করেন এবং তীব্র ক্ষোভ প্রকাশ করেন।
শুক্রবার (৩১ জুলাই) জৈন্তাপুরে এক পদযাত্রার শেষ কর্মসূচি সম্পন্ন করে ফেরার পথে তার ওপর এই হামলার ঘটনা ঘটে।
হামলাকারীরা গাড়ির কাঁচ ভাঙচুর করে। এতে ভাঙা কাঁচে আহত হন নাসীরুদ্দীন পাটওয়ারী এবং তার সঙ্গে থাকা আরও একজন; দুজনেরই হাত থেকে রক্তপাত হয়।
হামলার পর নিজের অফিসিয়াল ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে নাসীরুদ্দীন পাটোয়ারী লেখেন, ‘তারেক রহমান, আমাকে রক্তাক্ত করে আপনি একটি ভয়াবহ ভুল করেছেন। আপনি সন্ত্রাসের পথে গেলেন।