৩১ জুলাই ২০২৬, ১৭:১০

গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে সাতক্ষীরায় ছাত্রদলের দোয়া মাহফিল

গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে সাতক্ষীরায় ছাত্রদলের দোয়া মাহফিল  © টিডিসি

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় সাতক্ষীরা জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) জুমার নামাজের পর সাতক্ষীরা শহর সংলগ্ন ইটাগাছা দারুল উলুম মাদ্রাসায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মনঞ্জুরুল আলম বাপ্পী, সাংগঠনিক সম্পাদক শাহিন ইসলাম, সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মাসুদুল আলম, দিবা-নৈশ কলেজ ছাত্রদলের সদস্য সচিব তামিম রশিদ, সাতক্ষীরা শহর কৃষকদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাব্বির হোসেন, শহর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন, সিটি কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান, ছাত্রদল নেতা নাহিদ হাসান, রুহুল কুদ্দুস, রিফাত ও আজমীর জাহিদসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি রবিউল ইসলাম, শাহজাহান বিশ্বাস এবং ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. জামাল হোসেন।

দোয়া মাহফিলে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় মোনাজাতের মাধ্যমে প্রোগ্রাম শেষ হয়।