খোদা, চিকিৎসাবিজ্ঞান যাতে ভুল হয়, তার দুই চোখেরই দৃষ্টিশক্তি থাকুক
অপারেশন থিয়েটারে নেওয়ার আগে দৃষ্টিশক্তি হারানোর সম্ভাবনার কথা জেনেও ভয় পাননি হবিগঞ্জে এনসিপির কর্মসূচিতে হামলার ঘটনায় জাতীয় ছাত্রশক্তির নবীগঞ্জ উপজেলা সংগঠক আলিফ চৌধুরী। নিজেই অপারেশনের জন্য বন্ডে সই করেন। সেই মুহূর্তের বর্ণনা দিয়ে বৃহস্পতিবার (৩০ জুলাই) ফেসবুকে আবেগঘন একটি পোস্ট করেছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন।
দ্য ডেইলি ক্যাম্পাসের পাঠকদের জন্য মনিরা শারমিনের ফেসবুক পোস্টটি হুবহু তুলে ধরা হলো:
আলিফকে অপারেশন থিয়েটারে নিয়ে গেল। বন্ড সই করতে হবে। ওরা মা বাবা কেউ আসে নাই। ও নিজেই নিজের অভিভাবক। বন্ডে লেখা, বাম চোখের ইনজুরি আছে। দৃষ্টিশক্তি হারানোর সম্ভাবনা আছে। অপারেশন করতে কি রাজি?
আমি ভয় পাচ্ছিলাম। তখন পর্যন্ত সে জানে না তার দৃষ্টিশক্তি হারানোর সম্ভাবনা আছে। জানলে মন দুর্বল করে কিনা! কিন্তু লিগ্যাল বিষয়, জানাতেই হবে।
সে জানার পর বলল, কোথায় সই করতে হবে? দিন। আমি ভয় পাচ্ছি না। হাসনাত, আসিফ ভাই যারাই দেখা করতে চাইছে, তাদের অপারেশনের পর দেখা করতে বইলেন, যাতে ভালভাবে দেখতে পাই।
ছেলেটা ব্যক্তিত্বের কঠোরতার কাছে হেরে গেলাম। পাহাড়সম সাহস ছেলেটার। খোদা, চিকিৎসাবিজ্ঞান যাতে ভুল হয়। তার দুই চোখেরই দৃষ্টিশক্তি থাকুক।