২৩ জুলাই ২০২৬, ১৯:০৭

এটা সুসংবাদ: আসিফ মাহমুদ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া  © টিডিসি সম্পাদিত

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের অপসারণের সিদ্ধান্ত নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, অবশেষে অপসারণ হচ্ছে, এটা সুসংবাদ। বৃহস্পতিবার (২৩ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে তিনি লেখেন, ‘রাষ্ট্রপতির বিষয়টি অনেক আগেই রাজনৈতিকভাবে নিষ্পত্তি হওয়া উচিত ছিল। বিএনপিকে বারবার সতর্ক করা হলেও বিষয়টি যথাযথ গুরুত্ব পায়নি। সময়মতো উদ্যোগ নেওয়া হলে আজ এত আলোচনা-সমালোচনার অবকাশ থাকত না। অবশেষে অপসারণ হচ্ছে, এটা সুসংবাদ।’