১৯ জুলাই ২০২৬, ০৯:১২
যুবদলের সাবেক সহসভাপতি জাকির হোসেন নান্নু আর নেই
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি জাকির হোসেন নান্নু আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর।
শনিবার (১৮ জুলাই) দিবাগত রাত ২টা ২০ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জাকির হোসেন নান্নুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
দলীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে হঠাৎ তীব্র হৃদরোগে আক্রান্ত হলে তাকে দ্রুত রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার এই আকস্মিক মৃত্যুতে বিএনপির নেতাকর্মী ও রাজনৈতিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।