০৬ জুলাই ২০২৬, ২২:১৯

এনসিপির জুলাই পদযাত্রার সমাবেশ চলাকালে বিস্ফোরণ

এনসিপির জুলাই পদযাত্রার সমাবেশ চলাকালে বিস্ফোরণ  © সংগৃহীত ও সম্পাদিত

সাভারে এনসিপির জুলাই পদযাত্রাপরবর্তী সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (০৬ জুলাই) রাত ১০টার দিকে সাভার থানা স্ট্যান্ড ঈদগাহ মাঠে সমাবেশ চলাকালে এ এ ঘটনা ঘট।

জানা গেছে, এনসিপির ঢাকা জেলা আহ্বায়ক ইন্জিনিয়ার নাবিলা তাসনিদ বক্তৃতাকালে এ বিস্ফোরণ ঘটে। এসময় মঞ্চে উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন এমপি, মুখ্য সংগঠক সারজিস আলমসহ দলটির নেতৃবৃন্দ।

এর আগে, গণভোটের রায় বাস্তবায়ন, কর্মসংস্থান বৃদ্ধি, বিদ্যুৎ সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও সীমান্ত সুরক্ষার দাবিতে জুলাই পদযাত্রার প্রথম দিন এ ঘটনা ঘটে। 

এনসিপির কেন্দ্রীয় সদস্য ইয়াসির আরাফাত জানান, সাভারে এনসিপির পদযাত্রাপরবর্তী সমাবেশস্থলে বোমা বিস্ফোরণ ঘটিয়েছে সন্ত্রাসীরা। সাভার থানা স্ট্যান্ড ঈদগা মাঠে সমাবেশ চলাকালে এ বিস্ফোরণ ঘটানো হয়। এ ঘটনার প্রতিবাদে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে সাভারে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেন নেতাকর্মীরা।