০৬ জুলাই ২০২৬, ১৪:২৫

যুবদলের সভায় সভাপতি-সাধারণ সম্পাদকের তর্ক-বিতর্কের ব্যাখ্যা দিলেন মোনায়েম মুন্না

ফেসবুক পোস্টে প্রধানমন্ত্রীর সঙ্গে তোলা ছবিটি শেয়ার করেছেন আব্দুল মোনায়েম মুন্না   © সংগৃহীত

যুবদলের জরুরি সভায় আলোচনা করতে গিয়ে সংগঠনটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন তর্ক-বির্তকে জড়িয়ে পড়েছেন বলে তথ্য ছড়িয়ে পড়েছে। তবে এ খবর সত্য নয় বলে দাবি করেছেন আব্দুল মোনায়েম মুন্না। রবিবার (৫ জুলাই) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে একথা বলেছেন তিনি।

আব্দুল মোনায়েম মুন্না লিখেছেন, ‘মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের সাথে আমার তিন দশকেরও বেশি সময়ের সম্পর্ক। এখনো এই সম্পর্ক সুসম্পর্কই আছে। আজ আমাদের ১০টি বিভাগীয় সাংগঠনিক গ্রুপ যারা সপ্তাহব্যাপী কাজ করে ঢাকায় ফিরেছে, তাদের নিয়ে জরুরি সভা ছিল।’

তিনি বলেন, ‘যেহেতু ১০টি বিভাগীয় সাংগঠনিক গ্রুপের সাথে আলোচনা, তাই সভাটি দীর্ঘ ছিল বিধায় আজকে আমাদের সভাটি মুলতবি করে আগামীকাল বিকেল ৫টায় আবার সভা শুরুর সময় সর্বসম্মতিক্রমে নির্ধারণ করা হয়েছে। গণতন্ত্রে তর্ক এবং বিতর্ক সাধারণ একটি ব্যাপার এবং পক্ষে ও বিপক্ষে বিভিন্ন মতামত থাকতেই পারে। তাই বলে এখানে কোনও রকমের সমস্যা সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যে হয়নি।’

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

আব্দুল মোনায়েম মুন্না বলেন, ‘আমরা স্বাভাবিকভাবে সভা মুলতবি করে সভাপতি ও সাধারণ সম্পাদক একসাথে নিচে নেমে এসেছি। আমি নিজে সাধারণ সম্পাদককে বিদায় দিয়ে কয়েকজন নেতাকর্মীসহ পল্টন মসজিদে আসর নামাজ আদায় করতে গিয়েছি। বিভিন্ন পত্রিকায় প্রকাশিত রিপোর্টটি সত্য নয়।’