০৬ জুলাই ২০২৬, ০৭:২৯

কেন্দুয়া উপজেলা ছাত্রদলের নেতৃত্বে শিবলি-হোসাইন 

তৌফিকুল হক শিবলি ও মো. আবুল হোসাইন  © টিডিসি ছবি

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে তৌফিকুল হক শিবলিকে সভাপতি ও মো. আবুল হোসাইনকে সাধারণ সম্পাদক করা হয়েছে। কমিটির অনুমোদন দিয়েছে জেলা ছাত্রদল।

রবিবার (৫ জুলাই) রাতে জেলা ছাত্রদলের সভাপতি অনীক মাহবুব চৌধুরী ও সাধারণ সম্পাদক শামসুল হুদা শামীম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কমিটি গঠনের বিষয়টি জানানো হয়।

সভাপতির দায়িত্বপ্রাপ্ত তৌফিকুল হক শিবলি বিলুপ্ত কমিটিতে সিনিয়র যুগ্ম আহবায়ক এবং আবুল হোসাইন যুগ্ম আহবায়ক ছিলেন।

এই কমিটিকে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলা কার্যালয়ের দপ্তরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

নতুন কমিটি গঠনের ঘোষণা আসার পর উপজেলা ছাত্রদলের নেতা-কর্মীরা অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেন।

সভাপতি তৌফিকুল হক শিবলি বলেন, জাতীয়তাবাদী শক্তিকে আরও বেগবান করতে কেন্দুয়া ছাত্রদল জনকল্যাণে কাজ করবে। তিনি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে কাজ করার অঙ্গীকার করেন।