২৭ জুন ২০২৬, ২২:২৮
রাজধানী থেকে সাবেক এমপি আটক
রাজধানী থেকে জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) নুর মোহাম্মদকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (২৭ জুন) রাতে রাজধানীর গুলশান থেকে তাকে আটক করা হয়। ডিবি প্রধান মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য নুর মোহাম্মদকে গুলশান থেকে আটক করা হয়েছে। বর্তমানে তাকে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেয়া হচ্ছে।
নুর মোহাম্মদ কার্যক্রম নিষিদ্ধ জামালপুর জেলা আওয়ামী লীগের অর্থবিষয়ক সম্পাদক বলে জানা গেছে।