২৫ জুন ২০২৬, ১৪:০৪

ছাত্রশিবির ঢাকা মহানগর পশ্চিম শাখার কমিটি ঘোষণা: সভাপতি মুহিব্বুল্লাহ, সেক্রেটারি রাজু

সভাপতি মুহিব্বুল্লাহ, সেক্রেটারি রাজু  © সংগৃহীত

২০২৬ সেশনের বাকী সময়ের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা মহানগর পশ্চিম শাখার সভাপতি নির্বাচন ও সেক্রেটারি মনোনয়ন সম্পন্ন হয়েছে। সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মুহিব্বুল্লাহ আল হোসাইনী এবং সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন কবিরুল ইসলাম রাজু।

বুধবার (২৪ জুন) শাখার সদস্যদের নিয়ে সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক সাইদুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় এইচআরডি সম্পাদক শরীফ মাহমুদ ও স্পোর্টস সম্পাদক মুশফিকুর রহমান।

২০২৬ সেশনের বাকী সময়ের জন্য শাখা সভাপতি নির্বাচন উপলক্ষ্যে সদস্য সমাবেশে কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সর্বাধিক ভোটপ্রাপ্ত মুহিব্বুল্লাহ আল হোসাইনীকে সভাপতি হিসেবে ঘোষণা করেন এবং নবনির্বাচিত সভাপতিকে শপথবাক্য পাঠ করান।

সদস্যদের পরামর্শের ভিত্তিতে নবনির্বাচিত সভাপতি মুহিব্বুল্লাহ আল হোসাইনী শাখা সেক্রেটারি হিসেবে কবিরুল ইসলাম রাজুকে মনোনীত করেন।

পরিশেষে দোয়া ও মুনাজাতের মাধ্যমে সদস্য সমাবেশের সমাপ্ত হয়।