১৪ জুন ২০২৬, ১৩:৩০

সীমান্তে হত্যা ও পুশ-ইন বন্ধে বিক্ষোভের ডাক ১১ দলের

বাংলাদেশ ১১ দলীয় জোট   © সংগৃহীত

বাংলাদেশ-ভারত সীমান্তে অবৈধ পুশ-ইন, সীমান্ত হত্যা ও নির্যাতন অবিলম্বে বন্ধের দাবিতে আগামীকাল ১৫ জুন (সোমবার) বিকেল ৫টায় রাজধানীর শাহবাগে একটি প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করবে ১১ দলীয় জোট। শাহবাগ-এ অনুষ্ঠিতব্য এই কর্মসূচিতে ১১-দলীয় ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দ অংশগ্রহণ করবেন বলে জানানো হয়েছে।

১১-দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ড. এ. এইচ. এম. হামিদুর রহমান আযাদ স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে এই প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে কর্মসূচিকে সফল করার জন্য রাজধানীর সর্বস্তরের জনসাধারণের প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়েছে।

আরও পড়ুন : ছাত্রদল নেতা নোমানকে কাছে ডেকে নিলেন প্রধানমন্ত্রী, দিলেন বিভিন্ন পরামর্শ

উল্লেখ্য, বাংলাদেশ-ভারত সীমান্তে দীর্ঘদিন ধরেই বিভিন্ন সময়ে অবৈধ অনুপ্রবেশ, পুশ-ইন এবং সীমান্তে হত্যাকাণ্ডের অভিযোগ উঠছে । দুই দেশের সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ ও গুলি চালানোর ঘটনাও মাঝে মাঝে ঘটেছে। বিশেষ করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর বিরুদ্ধে বাংলাদেশ সীমান্তে বাংলাদেশি নাগরিকদের হত্যার অভিযোগ নিয়ে বিভিন্ন সময় দুই দেশের মধ্যে কূটনৈতিক আলোচনাও হয়েছে। এ ধরনের ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলো প্রায়ই প্রতিবাদ কর্মসূচি পালন করে থাকে।