১১ জুন ২০২৬, ১৪:৪১
কেন্দ্রীয় যুবদলের সহ সাধারণ সম্পাদক হলেন সোনাগাজীর রানা
জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাধারণ সম্পাদক পদে স্থান পেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক শামসুল আলম রানা। বুধবার (৩ জুন) আবদুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করে ১৫১ সদস্যবিশিষ্ট জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি অনুমোদন করা হয়।
বৃহস্পতিবার (৪ জুন) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। ছাত্রদলের রাজনীতির দীর্ঘ পথ পেরিয়ে যুবদলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে নিজের সর্বোচ্চ পরিশ্রম ও ত্যাগ স্বীকারে প্রস্তুত বলে জানান রানা। কেন্দ্রের রাজনীতির পাশাপাশি এলাকার মানুষের পাশে থেকে তাদের জন্য কাজ করার ও প্রতিশ্রুতি দেন এই যুবনেতা।