নবম পে স্কেল: এনসিপির প্রস্তাবনায় কোন গ্রেডে কত টাকা বেতন?
বর্তমান সরকারের অর্থনৈতিক নীতি এবং আসন্ন বাজেট পরিকল্পনার তীব্র সমালোচনা করে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৮ লাখ ৫২ হাজার ১৫৭ কোটি টাকার একটি বিকল্প ‘ছায়া বাজেট’ ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বাজে নবম পে-স্কেল নিয়ে নিজেদের প্রস্তাবনাও তুলে ধরেছে দলটি।
রবিবার ‘বাংলাদেশ ২.০: সংস্কার, কর্মসংস্থান ও বিনিয়োগের মাধ্যমে টেকসই প্রবৃদ্ধি’ প্রতিপাদ্য সামনে রেখে ১২টি প্রধান খাতে মোট ৭১টি সুনির্দিষ্ট নীতিগত প্রস্তাবনা তুলে ধরেছে দলটি। প্রস্তাবনায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন কাঠামোয় নিম্নআয়ের গ্রেডগুলোকে অগ্রাধিকার দিয়েছে দলটি।
এনসিপির প্রস্তাবিত বেতন কাঠামো অনুযায়ী প্রথম গ্রেডে চাকরি করা কর্মকর্তাদের মূল বেতন ৭৮ টাকা থেকে বাড়িয়ে ৮২ হাজার টাকা করার প্রস্তাব করা করা হয়েছে। দ্বিতীয় গ্রেডে ৬৬ হাজার টাকা থেকে ৭০ হাজার টাকা, তৃতীয় গ্রেডে ৫৬ হাজার ৫০০ টাকা থেকে ৬০ হাজার টাকা, চতুর্থ গ্রেডে ৫০ হাজার টাকা থেকে ৫৩ হাজার ৫০০ টাকা, ৫ম গ্রেডের ৪৩ হাজার টাকা থেকে বাড়িয়ে ৪৬ হাজার ৫০০ টাকা করার প্রস্তাব করা হয়েছে।
মাঝারি সারির পদগুলোর মধ্যে ৬ষ্ঠ গ্রেডের মূল বেতন ৩৫ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ৩৮ হাজার ৫০০ টাকা, ৭ম গ্রেডের ২৯ হাজার টাকা থেকে ৩২ হাজার টাকা, ৮ম গ্রেডে ২৩ হাজার টাকা থেকে ২৫ হাজার ৫০০ টাকা, ৯ম গ্রেডের ২২ হাজার টাকা থেকে ২৪ হাজার ৫০০ টাকা, ১০ম গ্রেডের ১৬ হাজার টাকা থেকে ১৮ হাজার টাকা এবং ১১তম গ্রেডের ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৪ হাজার ২০০ টাকা বৃদ্ধির।
পরবর্তী ধাপগুলোতে বেতন বৃদ্ধির হার তুলনামূলক বাড়ানো হয়েছে। ১২তম গ্রেডের বেতন ১১ হাজার ৩০০ টাকা থেকে ১৩ হাজার ৩০০ টাকা, ১৩তম গ্রেডে ১১ হাজার টাকা থেকে ১৩ হাজার টাকা, ১৪তম গ্রেডে ১০ হাজার ২০০ টাকা থেকে ১২ হাজার ৭০০ টাকা, ১৫তম গ্রেডে ৯ হাজার ৭০০ টাকা থেকে ১২ হাজার ৪০০ টাকা ১৬তম গ্রেডে ৯ হাজার ৩০০ টাকা থেকে বাড়িয়ে ১২ হাজার ২০০ টাকা, ১৭তম গ্রেডে ৯ হাজার টাকা থেকে ১১ হাজার ৯০০ টাকা, ১৮তম গ্রেডে ৮ হাজার ৮০০ টাকা থেকে ১১ হাজার ৭০০ টাকা, ১৯তম গ্রেডে ৮ হাজার ৫০০ টাকা থেকে ১১ হাজার ৪০০ টাকা এবং ২০তম গ্রেডে মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ১১ হাজার ১০০ টাকা করার প্রস্তাব করেছে এনসিপি।