৩০ মে ২০২৬, ১৯:২৯

রাজধানীর একটি থানা ছাত্রদলের কমিটি বিলুপ্ত

ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের কমিটি বিলুপ্ত  © সংগৃহীত

ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সিদ্ধান্ত মোতাবেক, কাফরুল থানা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। পাশাপাশি শীঘ্রই উক্ত ইউনিট এর নতুন কমিটি ঘোষণা করা হবে জানিয়েছে সংগঠনটি।

শনিবার (৩০ মে) ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. শহীদুল ইসলামের পাঠানো বিজ্ঞপ্তিতে এ ঘোষণা করা হয়। 

ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সভাপতি মো. রবিন খান ও সাধারণ সম্পাদক আকরাম আহমেদ আজ উক্ত সিদ্ধান্ত অনুমোদন করেন।