কিচেন কেবিনেটের সদস্য ছিলাম না: আসিফ মাহমুদ
অন্তর্বর্তীকালীন সরকারের ‘কিচেন কেবিনেটে’র সদস্য ছিলেন না বলে দাবি করেছেন সাবেক যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির বিষয়েও নিজের সম্পৃক্ততার কথা অস্বীকার করেছেন তিনি। আজ মঙ্গলবার (২৬ মে) এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি।
কিচেন কেবিনেট নিয়ে আগে থেকেই রাজনৈতিক অঙ্গনে কানাঘুষা ছিল। তবে সম্প্রতি সাবেক পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বিষয়টি প্রকাশ্যে আনেন। তার বক্তব্যের পর কিচেন কেবিনেটের সদস্যদের পরিচয় নিয়ে প্রশ্ন উঠেছে। আসিফ মাহমুদের দিকেও ইঙ্গিত করেছেন কেউ কেউ।
তবে কিচেন কেবিনেট এবং আমেরিকার সাথে বাণিজ্য চুক্তির বিষয়ে নিজের সংশ্লিষ্টতা অস্বীকার করেন তিনি। তার দাবি, চুক্তির বিষয়ে এনসিপির সাথেও কোনো আলোচনা হয়নি। বর্তমান পররাষ্ট্রমন্ত্রী (তৎকালীন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা) খলিলুর রহমান বিএনপির পরামর্শে অন্তবর্তীকালীন সরকারের ওপর দায় চাপিয়েছে। এই চুক্তি তারেক রহমান করিয়েছেন। চুক্তির কোনো কিছু সংশোধন করতে চাইলে বিএনপি করুক বা বাতিলও করতে পারে, যুক্তরাষ্ট্রের সাথে অনেক দেশই চুক্তি বাতিল করেছে।