২২ মে ২০২৬, ১৯:১৫

মামলা নিতেই হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

থানার সামনে অবস্থান নিয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী   © সংগৃহীত

ঝিনাইদহে হামলার ঘটনার পর পুলিশের বিরুদ্ধে মামলা না নেওয়ার অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী। বর্তমানে ঝিনাইদহ থানার সামনে নেতাকর্মীদের নিয়ে অবস্থান নিয়েছেন তিনি। 

এরআগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডতে এক পোস্টে তিনি লিখেছেন, বিচারের আশায় থানায় এসেছি, কিন্তু মামলা গ্রহণ করা হচ্ছে না।

পরে সন্ধ্যায় অপর এক পোস্টে তিনি লেখেন, সন্ধ্যা ৭:০০ থেকে ঝিনাইদহ সদর থানার সামনে অবস্থান। মামলা নিতেই হবে। বিচার করতেই হবে।

এরআগে, আজ শুক্রবার (২২ মে)দুপুরে ঝিনাইদহে জেলা কালেক্টর মসজিদে জুমার নামাজের পর নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ছাত্রদল-যুবদলের নেতৃত্বে হামলার অভিযোগ উঠে। এঘটনায় ১৭ জন আহত হয়েছেন বেলে দাবি করা হয়েছে এনসিপির পক্ষ থেকে।