পদত্যাগের ঘোষণা ছাত্রদলের সাম্যর ভাই আমিরুলের, বহিষ্কার করল এনসিপি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর উত্তর আহ্বায়ক কমিটির সদস্যসচিব সর্দার আমিরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সোমবার (১৮ মে) দলটির এক বহিষ্কার আদেশে এমন তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, পূর্বে সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিগত ৩ মার্চ, স্মারক নং এনসিপি/কেন্দ্র/শোকজ/২০২৫-২৬/৩০ মূলে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয় এবং আপনাকে সতর্ক করা হয়। উক্ত পূর্ববর্তী নোটিশ ও সতর্কতার পরও আপনি পুনরায় সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থি কার্যকলাপে জড়িত হন, যা দলীয় শৃঙ্খলা ও নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন।
আরও বলা হয়েছে, এমতাবস্থায় বিষয়টি পুনঃপর্যালোচনা করে দলীয় গঠনতন্ত্র ও শৃঙ্খলা বিধি অনুযায়ী, কেন্দ্রীয় আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এবং সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর সকল সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি প্রদানপূর্বক ঢাকা মহানগর উত্তর আহ্বায়ক কমিটির সদস্যসচিব পদ থেকে বহিষ্কার করা হলো। এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।
প্রসঙ্গত, সর্দার আমিরুল ইসলাম সোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাত নিহত ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যের বড় ভাই।