প্রথম মাসের বেতন থেকে বেদে শিক্ষার্থীদের বৃত্তি দিলেন হাসনাত
সংসদ সদস্য হিসেবে পাওয়া প্রথম মাসের বেতন থেকে বেদে সম্প্রদায়ের শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করেছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য ও ন্যাশনাল নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
আজ শুক্রবার (৮ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে এ সংক্রান্ত একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি।
সমাজের মূলধারা থেকে বিচ্ছিন্ন থাকা বেদে জনগোষ্ঠীকে এগিয়ে নিতে তিনি ‘Let’s Meet Gypsy Genius’ নামে একটি বিশেষ কর্মসূচি চালু করেছেন তিনি। এই কর্মসূচির আওতায় তার প্রথম মাসের বেতন থেকে বেদে সম্প্রদায়ের ৩৪ জন শিক্ষার্থীকে নগদ শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।
এছাড়া একই কর্মসূচির আওতায় উচ্চমাধ্যমিক পাসের পর উচ্চশিক্ষার জন্য বেদে সম্প্রদায়ের শিক্ষার্থীদের প্রতি মাসে আড়াই হাজার টাকা করে বিশেষ শিক্ষাবৃত্তি দেওয়া হবে।
এ প্রসঙ্গে হাসনাত আব্দুল্লাহ বলেন, বেদে সম্প্রদায় আমাদের সমাজেরই অংশ। কিন্তু দীর্ঘদিন ধরে তারা অবহেলিত এবং শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত। তাদের সন্তানদের মাঝে থাকা মেধা ও প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করতেই এই ক্ষুদ্র প্রয়াস।