০৪ মে ২০২৬, ২৩:৪৭

শপথ গ্রহণের পরদিনই শহীদ নাইমার পরিবারের সঙ্গে দেখা করেন ডা: মাহমুদা মিতু

মাহমুদা মিতু   © টিডিসি ফটো

শপথ গ্রহণের পরদিনই জুলাইয়ের শহীদ নাইমা তাসনিমের পরিবারের সঙ্গে দেখা করে খোঁজখবর নেন এনসিপির সংরক্ষিত আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু।

সোমবার (০৪ মে) বিকাল ৩ টায় তিনি শহীদ পরিবারের বাসায় গিয়ে খোঁজখবর নেন।

এ সময় শহীদ নাইমার মা তার মেয়ের হত্যার বিচার দাবি করেন এবং দেশ সংস্কারের জন্য তার তীব্র আকাঙ্ক্ষার কথা তুলে ধরেন।