০৩ মে ২০২৬, ২২:২৮

নুসরাত তাবাসসুমের বৈধতার তালিকা প্রকাশ

নুসরাত তাবাসসুম  © সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জামায়াত জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বৈধতার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

রবিবার (৩ মে) রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এতে উল্লেখ করা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে প্রার্থী মোছা. নুসরাত তাবাসসুম জ্যোতি হাইকোর্ট বিভাগে রিট দায়ের করেন।

হাইকোর্ট বিভাগ গত ২৭ এপ্রিল আদেশে প্রার্থী নুসরাত তাবাসসুম জ্যোতির মনোনয়নপত্র আদালতের আদেশ প্রাপ্তির ৭২ ঘণ্টার মধ্যে গ্রহণপূর্বক বাছাইয়ের নির্দেশনা থাকায় ২ মে বাছাই কার্যক্রমের কাজ সম্পন্ন করা হয়।

জাতীয় সংসদ (সংরক্ষিত নারী আসন) নির্বাচন আইন, ২০০৪ এর ধারা ১০ এর উপধারা (৮) অনুসারে বৈধভাবে মনোনীত প্রার্থী নুসরাত তাবাসসুম জ্যোতির নামের তালিকা প্রকাশ করা হলো।