০২ মে ২০২৬, ০৮:৫৫

জাপানে সাত দিনের সফরে জামায়াত আমির

ডা. শফিকুর রহমান  © ফাইল ছবি

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সাত দিনের সফরে জাপানের উদ্দেশে ঢাকা ছেড়েছেন। শনিবার (২ মে) ভোররাতে তিনি জাপানের উদ্দেশে রওনা দেন।

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাত তিনটায় একটি ফ্লাইটে তিনি যাত্রা শুরু করেন।

সফরসঙ্গী হিসেবে তার সঙ্গে রয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এমপি এবং আমিরের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান এমপি।

দলীয় সূত্রে জানা গেছে, সাত দিনের এ সফরে ডা. শফিকুর রহমান জাপানের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন। আগামী ৯ মে তার ঢাকায় ফেরার কথা রয়েছে।