০১ মে ২০২৬, ১৯:৪০
সারজিসকে দেখতে বাসায় গেলেন জামায়াত আমির
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের শারিরীক অবস্থার খোঁজ নিতে তার বাসায় যান বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
আজ শুক্রবার (১ মে) বিকালে জামায়াত আমির সারজিসের বাসায় যান। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. মোবারক হোসাইন।
এসময়, জামায়াত আমির সারজিস আলমের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করেন।
এরআগে গত মঙ্গলবার (২৮ এপ্রিল) সারজিস আলম হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে সফল অস্ত্রোপচার করেন চিকিৎসকরা।