৩০ এপ্রিল ২০২৬, ১৮:২৪

জুলাই গণঅভ্যুত্থান এবং মুক্তিযুদ্ধ একে অপরের পরিপূরক: নাহিদ ইসলাম

নাহিদ ইসলাম  © সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থান এবং মুক্তিযুদ্ধকে একে অপরের পরিপূরক হিসেবে বর্ণনা করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, মুক্তিযুদ্ধ বাংলাদেশের ভিত্তি এবং জুলাই গণঅভ্যুত্থান সেই মুক্তিযুদ্ধেরই নবায়ন।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় সংসদে সভাপতিত্ব করেন ডেপুাট স্পিকার ব‌্যারিস্টার কায়সার কামাল।

তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধে আমরা সাম্য ও মানবিক মর্যাদার কথা বলেছিলাম, জুলাই গণঅভ্যুত্থানে আমরা বৈষম্যমুক্ত গণতান্ত্রিক বাংলাদেশের কথা বলছি। এর মধ্যে কোনো বিরোধ নেই। তবে দুঃখজনক যে, স্বাধীনতার ৫৪ বছর পরও সংসদে মুক্তিযুদ্ধের পক্ষ-বিপক্ষ নিয়ে বিতর্ক করতে হচ্ছে।’
মুজিব বাহিনীকে মুক্তিযোদ্ধা সংজ্ঞা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তিনি বলেন, ‘মুজিব বাহিনী পাকিস্তান বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেনি, বরং তারা মুক্তিযোদ্ধাদের অন্য পক্ষগুলোকে হত্যা করেছিল। এই সত্যগুলো সামনে আসা প্রয়োজন।’

নাহিদ ইসলাম আরও বলেন, ‘জুলাই আন্দোলন কোনো নির্দিষ্ট দলের নয়, এটি ছাত্র-জনতার আন্দোলন। এটিকে দলীয় রূপ দেওয়ার চেষ্টা করলে শহীদদের সাথে বিশ্বাসঘাতকতা করা হবে