২৫ এপ্রিল ২০২৬, ১৭:০৯
যুবশক্তির নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে তারিকুল-সোহেল
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব উইং জাতীয় যুবশক্তির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে তারিকুল ইসলামকে সভাপতি এবং ফরহাদ সোহেলকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
আজ শনিবার (২৫ এপ্রিল) রাজধানীর একটি রেস্তোরাঁয় জাতীয় যুবশক্তির জাতীয় সমন্বয় সভায় এনসিপির সদস্যসচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন আংশিক এই কমিটি ঘোষণা করেন।
কমিটিতে সিনিয়র সহসভাপতি পদে মো. তুহিন মাহমুদ ও খালেদ মাহমুদ মোস্তফা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে কাজী আয়েশা আহমেদ, সাংগঠনিক সম্পাদক পদে রিফাত রশিদ এবং সিনিয়র সহসাংগঠনিক সম্পাদক পদে ইয়াসিন আরাফাতকে রাখা হয়েছে।
শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন সংগঠনটির দায়িত্বশীলরা।