১৮ এপ্রিল ২০২৬, ২০:৫৫

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) লোগো  © টিডিসি

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামীকাল রোববার (১৯ এপ্রিল) দুপুর দেড়টায় রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

আজ শনিবার (১৯ এপ্রিল) রাতে দলের মিডিয়া সেল এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

বার্তায় বলা হয়, সমসাময়িক রাজনীতি ও সাংগঠনিক বিষয় নিয়ে এক জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এতে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনসহ শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।