১৩ এপ্রিল ২০২৬, ১৭:১১
সালাহউদ্দিন আহমেদকে নিয়ে হাসনাতের স্ট্যাটাস ভাইরাল
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে বিএনপি থেকে একমাত্র ডিজার্ভিং বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।
আজ সোমবার (১৩ এপ্রিল) সামাজিক সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে এক স্ট্যাটাসে এমনটাই বলেন তিনি।
হাসনাত বলেছেন, ‘অন্য কেউ নয়, পরবর্তীতে বিএনপি থেকে একমাত্র ডিজার্ভিং সালাউদ্দিন আহমেদ।’
স্ট্যাটাসটি দেওয়ার পরপরই তা ভাইরাল হয়ে যায়। দুই ঘন্টায় ১ লক্ষ ১২ হাজার রিয়েক্ট পড়েছে পোস্টটিতে ও ৮২০ বার শেয়ার হয়েছে।