১৩ এপ্রিল ২০২৬, ১৬:৫২
বাঙ্কার-টানেল বানিয়ে কোনো লাভ হবে না: সারজিস
সংসদীয় স্বৈরতন্ত্র কায়েম করার চেষ্টা করলে বাঙ্কার-টানেল বানিয়ে লাভ হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারজিস আলম।
আজ সোমবার (১৩ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে এক পোস্টে এমন মন্তকব্য করেন তিনি।
পোস্টে সারজিস বলেন, জনরায়ের বিপক্ষে গিয়ে সংসদীয় স্বৈরতন্ত্র কায়েম করার চেষ্টা করলে, এস আলমের লুটপাটের আশ্রয়দাতা হলে; বাঙ্কার আর টানেল যাই বানান কোনো লাভ হবে না।