শেরপুর ভোটকেন্দ্রে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ
শেরপুর-৩ আসনের ভোটগ্রহণের সময় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। উভয় পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া কেন্দ্রে উত্তেজনা ছড়িয়ে দেয়। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে শ্রবরদী সরকারি কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।
জানা গেছে, সংঘর্ষে পুলিশ সদস্যসহ অন্তত ৩ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
এদিকে, শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে চলমান নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ তুলে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী। বৃহস্পতিবার (৯ এপ্রিল) ভোটগ্রহণ চলাকালে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
প্রসঙ্গত,শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলা নিয়ে গঠিত এ আসনে মোট ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভা রয়েছে। এখানে ৪ লাখ ১৩ হাজার ৩৭৭ জন ভোটারের জন্য ১২৮টি ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে। এর মধ্যে ২৮টি কেন্দ্রকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।