নাহিদ-হাসনাতসহ এনসিপি নেতারা কে কোথায় ঈদের নামাজ পড়বেন?
পবিত্র ঈদ-উল-ফিতর উদাযাপনে প্রস্তুত সারাদেশ। আগামীকাল শনিবার (২১ মার্চ) দেশের বিভিন্ন অঞ্চলে ঈদের নামাজ আদায় করবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য ও শীর্ষনেতারা।
এনসিপি আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম রাজধানীর বেরাইদ জামে মসজিদে সকাল সাড়ে ৭টায় ঈদের জামায়াতে নামাজ আদায় করবেন। সদস্য সচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন রংপুরের কাউনিয়া উপজেলার কুর্শা ইউনিয়নের বরুয়াহাট রহমানিয়া ঈদগাহ মাঠে সকাল ৯টায় নামাজ আদায় করবেন। মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহ ময়দানে নামাজ আদায় করবেন।
মুখ্য সমন্বয়ক জনাব নাসীরুদ্দীন পাটওয়ারী জাতীয় ঈদগাহ ময়দানে নামাজ আদায় করবেন। আবহাওয়া প্রতিকূল হলে বিকল্প ব্যবস্থা হিসেবে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সকাল ৯টায় ঈদের জামাত এ অংশগ্রহণ করবেন তিনি। সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব আরিফুল ইসলাম আদীব রাজধানীর উত্তরার আজমপুরে অবস্থিত উত্তরা কেন্দ্রীয় জামে মসজিদে নামাজ আদায় করবেন। সম্ভাব্য সময় সকাল ৮টা।
মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ কুমিল্লার দেবিদ্বারের গোপালনগর কেন্দ্রীয় ঈদগাহে নামাজ আদায় করবেন। মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম ঈদের নামাজ আদায় করবেন পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার রাখালদিঘিরহাট ঈদগাহ মাঠে।
যুগ্ম সদস্য সচিব ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন ঈদের নামাজ আদায় করবেন মাসদাইরে অবস্থিত নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহে। সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ নিজ এলাকা নোয়াখালীর হাতিয়ায় বুড়িরচর ইউনিয়নের হাজী সোনামিয়া জামে মসজিদে ঈদের নামাজ আদায় করবেন। এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য আতিক মুজাহিদ কুড়িগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ মাঠে নামাজ আদায় করবেন।