২০ মার্চ ২০২৬, ১১:৫৫

এবি পার্টির শীর্ষ নেতারা কে কোথায় ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন

এবি পার্টির লোগো  © টিডিসি সম্পাদিত

এবি পার্টির শীর্ষ নেতারা দেশের বিভিন্ন স্থান ও প্রবাসে ঈদুল ফিতরের নামাজে অংশ নেবেন। দলীয় সূত্রে জানা গেছে, নেতারা গুরুত্বপূর্ণ ঈদগাহ ও মসজিদে নামাজ আদায়ের মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করবেন।

দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ফেনী সদর শর্শদী হাইস্কুল মাঠ (ঈদগাহ ময়দান) এবং সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশায় ঈদের নামাজ আদায় করবেন।

সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. মেজর আব্দুল ওহাব মিনার (অব.) পটুয়াখালী ঈদগাহ ময়দানে, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর কাসেম কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এবং ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম ফারুক চট্টগ্রামের জামিয়াতুল ফালাহ কেন্দ্রীয় মসজিদে নামাজে অংশ নেবেন। এছাড়া ভাইস চেয়ারম্যান বি এম নাজমুল হক খিলগাঁও এবং লে. কর্নেল হেলাল উদ্দিন আহাম্মদ বনানীতে ঈদের নামাজ আদায় করবেন।

প্রবাসেও দলের কয়েকজন নেতা ঈদের নামাজে অংশ নেবেন। ব্যারিস্টার খান আজম ও ব্যারিস্টার নুরুল গাফ্ফার যুক্তরাজ্যে স্থানীয় মুসল্লিদের সঙ্গে নামাজে শরিক হবেন।

যুগ্ম সাধারণ সম্পাদকদের মধ্যে ব্যারিস্টার যোবায়ের আহমদ ভূঁইয়া কুমিল্লার বুড়িচং, আব্দুল্লাহ আল মামুন রানা চুয়াডাঙ্গার আলমডাঙ্গার ছত্রপাড়া ঈদগাহ ময়দান, আনোয়ার সাদাত টুটুল মালয়েশিয়ার কুয়ালালামপুর, এবিএম খালিদ হাসান ঢাকার পশ্চিম রামপুরার উলন বাজার জামে মসজিদ, আমিনুল ইসলাম এফসিএ ঢাকার বনশ্রীর আল-আকসা মসজিদ এবং ব্যারিস্টার সানী আব্দুল হক দিনাজপুরের হাকিমপুরের দরিয়া বোখারী ঈদগাহ ময়দানে নামাজে অংশ নেবেন। এছাড়া আলতাফ হোসেইন উত্তরা ১২ নম্বর সেক্টর এবং শাহাদাতুল্লাহ টুটুল পশ্চিম দোলাইরপাড়ের একটি মসজিদে ঈদের নামাজ আদায় করবেন।

দলীয় সূত্র আরও জানায়, নেতৃবৃন্দ দেশের বিভিন্ন স্থানে উপস্থিত থেকে সাধারণ মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন এবং সামাজিক ঐক্য ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেবেন।