২৭ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৪০

নরসিংদী জেলা ছাত্রশিবিরের সভাপতি তাওহীদুল, সেক্রেটারি মাহফুজুর

নরসিংদী জেলা ছাত্রশিবিরের সভাপতি তাওহীদুল, সেক্রেটারি মাহফুজুর   © সংগৃহীত

২০২৬ সেশনের জন্য বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির নরসিংদী জেলা  শাখার সভাপতি  ও সেক্রেটারি মনোনয়ন সম্পন্ন হয়েছে। সভাপতি  হয়েছেন তাওহীদুল ইসলাম এবং সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন মাহফুজুর রহমান। 

আজ, শুক্রবার (২৭ ফেব্রয়ারি) শাখার  জনশক্তি  সমাবেশে এ নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক সাইদুর রহমান।

নবনির্বাচিত সভাপতিকে শপথবাক্য পাঠ  এবং  মোনাজাতের মাধ্যমে জনশক্তি সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়।