সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ ১৫০ পরিবারের মাঝে বিআরটিএর প্রায় ৬ কোটি টাকার চেক বিতরণ
যশোর, ঝিনাইদহ ও মাগুরা জেলায় সংঘটিত সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ ১৫০ জন পরিবারের মাঝে বিআরটিএ ট্রাস্টি বোর্ড থেকে ৫ কোটি ৮৬ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার যশোর জেলা প্রশাসন ও বিআরটিএ যশোরের উদ্যোগে শিল্পকলা একাডেমিতে এ অনুষ্ঠানের মাধ্যমে করা হয়। তিন জেলার ক্ষতিগ্রস্থ ১৫০ জন পরিবারের মধ্যে যশোরে ৬৯ পরিবারকে ২ কোটি ৭৩ লাখ, মাগুরায় ১৯ পরিবারকে ৬৭ লাখ ও ঝিনাইদহে ৬২ পরিবারের মাঝে ২ কোটি ৪৬ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে।
প্রধান অতিথি হিসেবে ক্ষতিগ্রস্থ পরিবারের হাতে চেক তুলে দেন বিআরটি এর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ।
যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানার সভাপতিত্বে বক্তব্য রাখেন বিআরটিএর ঢাকার পরিচালক (অডিট ও আইন) রুরাইয়াৎ - ই- আশিক, যশোরের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার, বিআরটিএ,র পরিচালক খুলনা বিভাগের পরিচালক জিয়াউর রহমান, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, যশোর বাস মালিক সমিতি সভাপতি বদরুজ্জামান বাবুল, বিআরটিএর যশোরের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক দেবাশীষ বিশ্বাস প্রমুখ।
প্রধান অতিথি বলেন, সড়কে ৭০ ভাগ মটর সাইকেল দুর্ঘটনা ঘটে। আর যারা মারা যান কারো মাথায় হেলমেট থাকে না। তাই বিআরটিএর পক্ষ থেকে এখন কড়াকড়ি করা হয়েছে মটর সাইকেল বিক্রির সময় কোস্পানিকে বিএসটিআই অনুমোদিত দুইটি হেলমেট দিতে হবে। হেলমেট ছাড়া কোন কোম্পানি মটর সাইকেল বিক্রি করতে পারবে না।