লুৎফুজ্জামান বাবরকে স্বরাষ্ট্র মন্ত্রী হিসেবে দেখতে চায় নেত্রকোনাবাসী
নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনে ধানের শীষ প্রতীকে লক্ষাধিক ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। এই আসন থেকে তিনি আগেও একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এর আগে ২০০১ সালে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তিনি বিএনপি সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন।
নিজ নির্বাচনী এলাকার ভোটারসহ জেলার সাধারণ মানুষের দাবি বিগত সময়ে লুৎফুজ্জামান বাবর সফল ভাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। তাই এবার তাকে পূর্ণ মন্ত্রী হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে দেখতে চান তারা। দলীয় নেতাকর্মী ও নেত্রকোনাবাসী বিএনপি হাই কমান্ডের প্রতি এই জোরালো দাবি জানিয়েছেন।
এ বিষয়ে মদন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম আকন্দ বলেন, ‘লুৎফুজ্জামান বাবর ভাই একজন সৎ ও নীতিবান মানুষ। বিগত সময়ে তিনি সফলভাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন এবং দেশের ক্লান্তিলগ্নে অসামান্য ভূমিকা রেখেছেন। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা ও জনকল্যাণের স্বার্থে তাঁকে তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী করা হোক এটাই নেত্রকোনা-৪ মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী বাসীর দাবি। এতে দেশের মানুষ নিরাপদ থাকবে।’
ফলাফলে দেখা যায়, ধানের শীষ প্রতীকে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর পেয়েছেন ১ লাখ ৬০ হাজার ৩৫১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আল হেলাল তালুকদার পেয়েছেন ৩৯ হাজার ৩০৯ ভোট। উল্লেখ যে, ১ লাখ ২১ হাজার ৪২ ভোটের বিশাল ব্যবধানে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বিজয়ী হয়েছেন।