১১ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৪৮

টাকা বিতরণকালে জামায়াত নেতা আটক

মো. হাবিব আটক  © সংগৃহীত

রাজধানীর সূত্রাপুর থানা জামায়াতের নায়েবে আমির মো. হাবিবকে টাকা বিতরণের সময় আটক করেছেন স্থানীয় এলাকাবাসী। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে দুই দিনের কারাদণ্ড প্রদান করেন।

বুধবার (১২ ফেব্রুয়ারি) ঢাকা-৬ আসনের সূত্রাপুর কমিউনিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, হাবিব নামে একজনকে সাজা দেওয়া হয়েছে। তার কাছে টাকা পাওয়া গিয়েছে।

জানা গেছে, সূত্রাপুরের ৪৪ নম্বর ওয়ার্ড এলাকার একটি চালের দোকানে ভোটারদের কাছে টাকা বিতরণকালে স্থানীয়রা তাকে আটক করেন। খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে পৌঁছে যাচাই-বাছাই শেষে অভিযোগের সত্যতা পান। পরে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে তাকে দুই দিনের কারাদণ্ড দেন।